ছাড়পত্র clearance
আবেদন পত্র লেখার নিয়ম পদ্ধতি আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় জরুরী হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত বা এ্যপ্লিকেশন লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে৷ ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে। তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা মিডিয়ায় হলেও সঠিকভাবে জানা জরুরী।
• আবেদনের তারিখ
• প্রাপক (যার কাছে আবেদন করছেন তার নাম, পদবি ও ঠিকানা)
• আবেদনের বিষয়বস্তু।
• সম্ভাষণ (জনাব স্যার/ ম্যাডাম ইত্যাদি)
• আবেদনের বিষয়টির গঠনমূলক বর্ণনা।
• আবেদনকারীর নাম, পদবি, ঠিকানা।
নিচে একটি ছাড় পত্রের নমুনা দেওয়া হল।
ছাড়পত্র
|
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোঃ আহসান হাবিব, পিতা: মোঃ হানিফ,মাতা: শামছুন নাহার, গ্রাম: উত্তর হাওলা, ডাকঘর: উত্তর হাওলা, উপজেলাঃ মনোহগঞ্জ, জেলাঃ কুমিল্লা। সে অত্র নাথেরপেটুয়া ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসায় বিগত ৩০/১০/২০১৬ ইং তারিখে সহকারী শিক্ষক (শরীর চর্চা) পদে যোগদান করেন এবং ০১/০৩/২০১৭ ইং তারিখে এমপিওভুক্ত হয়ে ৩১/০১/২০২২ ইং তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন। তাহার ইনডে· নং- ঘ২১১৯১৯৩, বেতন কোড- ১০,ব্যাংক হিসাব নং- ২০১৩৬/৮, আমার জানামতে তিনি প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত কোন কর্মকান্ডে অংশ গ্রহণ করেন নাই। এনটিআরসিএ কর্তৃক তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে অন্য প্রতিষ্ঠানে নিয়োগ লাভ করায় তিনি অত্র প্রতিষ্ঠান থেকে অব্যাহতি চেয়েছেন। তার আবেদনের প্রেক্ষিতে তাকে ০১/০২/২০২২ ইং তারিখ থেকে ছাড়পত্র প্রদান করা হইল। |
বিশেষ আকর্ষণ:
Thank you for reading the post.

